মৌলভীবাজারে সওজের শত কোটি টাকার জমি বেদখল

শ্রীমঙ্গল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৬, ০৭:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০৭:১৪

মৌলভীবাজারে সওজের শত কোটি টাকার জমি বেদখল মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের শত কোটির বেশি টাকার মূল্যের জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। প্রভাবশালী একটি মহল এসব জমিতে স্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা-বাণিজ্যের পাশা-পাশি নিয়মিত ভাড়া আদায় করছে। বেদখল হয়ে যাওয়া কোটি কোটি টাকা মূল্যের এসব জমি উদ্ধারে সড়ক বিভাগ মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও এলাকাবাসীর এর তোয়াক্কা করছে না।
অভিযোগ আছে, সড়ক বিভাগের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই সব জমি বেদখল হয়ে গেছে। জমিতে গড়ে উঠা দোকান ভাড়ার একটি অংশ সওজ কর্মকর্তাদের পকেটে যায়।
সওজের হিসাবে এই এলাকার প্রায় সাড়ে সাত একর জমির ওপর ২০২টি দোকান তৈরি করা হয়েছে। এই জমির সরকারি বাজারমূল্য ৫ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকারও হলেও স্থানীয়দের দাবি এর মূল্য শত কোটি টাকার বেশি।
এছাড়াও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাড়কের শেরপুর বাজার-সরকার বাজার, কাজির বাজার, থানা বাজার, ত্রৈলক্ষ্য বিজয়, জুড়ির কামিনিগঞ্জ বাজার ও ভবানী গঞ্জবাজারসহ জেলার বিভিন্ন এলাকার মহাসড়কের পাশে সড়ক বিভাগের জমিতে কয়েকশ দোকান তৈরি করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে দখলকারীরা। রাজনৈতিক পরিচয়ে এক শ্রেণীর দুর্বৃত্ত এসব দোকান তৈরি করে মাসিক ভাড়া আদায় করছে।
অভিযোগ রয়েছে,সড়ক বিভাগের কিছু কার্য সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী মাসোয়ারা পেয়ে এই দখলে সহযোগিতা করছে।

সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমতো জনবল সংকট। সড়ক বিভাগ অবৈধ জমি উদ্ধারে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হতে হয়। এতে নানা জটিলতা ও বিলম্ব হয়। আবার কিছু দখলদার আদালতে মামলা দিয়ে উদ্ধার কাজ বিলম্বিত করে। ফলে এসব বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে আমাদের নানা জটিলতার সম্মুখীন হতে হয়।

তিনি আরো বলেন, আদালতে মামলা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনও অভিযান চালাতে পারি না। তারপরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

/জেবি/এমএসএম/

আপ-এমপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম