কমলগঞ্জে এক মাসে ২ হত্যা, ৬ ধর্ষণ

মৌলভীবাজার প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত এক মাসে দুইটি হত্যাকাণ্ড, আটটি আত্মহত্যা ও ছয়টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ জুন সকাল সাড়ে ১১টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমলগঞ্জের শমশেরনগর বাজারে শিংরাউলী গ্রামে সংঘর্ষের ঘটনায় জুয়েল আহমেদ নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হলেও ১৭ দিনে কোনও আসামি গ্রেফতার হয়নি। এদিকে ২৮ জুন সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জমিতে লাগানো ধান ছাগলে খাওয়ার প্রতিবাদ করায় ছাগল মালিক দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়ার সঙ্গে ঝগড়া হয় জমির মালিক শহীদ মিয়ার (৩৬)। ঝগড়ার এক পর্যায়ে দুদু মিয়ার ছুরিকাঘাতে ঘটনাস্থলের মারা যান ধানি জমির মালিক শহীদ মিয়া।

এ ঘটনায় থানায় একটি মামলা হলে পুলিশ দুদু মিয়াকে গ্রেফতার করে। গত ১ জুন রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক রোগী বিষপান করে আত্মহত্যা করেন। ২ জুন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলায় সম্ভু বাউরী (৪৫) নামে এক শ্রমিক গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ১৩ জুন উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দিপা চৌধুরীর (২৮) রহস্যজনক মৃত্যু হয়। পরে ওই ঘটনার নিহতের স্বজনরা থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৫ জুন উপজেলার কালাছড়া গ্রামের ধনা মিয়ার ছেলে সোলেমান মিয়া (২৬) আত্মহত্যা করে মারা যান। 

২৭ জুন উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর এলাকায় স্বামী আব্দুল মিয়ার নির্যাতন সইতে না পেরে ক্ষোভে রাস্তায় বিষপান করে আত্মহত্যা করেন বিদেশফেরত গৃহবধূ সোমেনা আক্তার (২২)।

২৮ জুন দুপুরে ভাবির সঙ্গে অভিমান করে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর গ্রামের এলাইছ মিয়ার মেয়ে হ্যাপি আক্তার (১৮) বিষপান করে মারা যান।

গত ২৯ জুন মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে কিশোরী মেয়ে রুনা আক্তার (১৬)।

এছাড়াও গত এক মাসে কমলগঞ্জে ছয়টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পৃথক এসব ঘটনায় ছয়টি মামলা কমলগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

শমশেরনগরে খুন হওয়া জুয়েল আহমেদের স্ত্রী বুশরা বেগম বলেন, ঘটনার ১৯ দিন পরও পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। পুরো শমশেরনগরবাসী জানেন, একটি প্রভাবশালী চক্র হত্যাকারীদের রক্ষার চেষ্টা করছে। 

কমলগঞ্জের লেখক, গবেষক আহমেদ সিরাজ ও সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন, গত জুন মাসে হত্যা, আত্মহত্যা ও ধর্ষণের ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। এটি আইনশৃঙ্খলার অবনতি বলে মনে করেন অনেকে। এতসব ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেফতার এবং বিচার হলে পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটবে না।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, একটি হত্যা ও একটি ধর্ষণ মামলায় তাৎক্ষণিক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের