আ.লীগ সরকারের সময় কেউ খাদ্যের কষ্টে ভুগবে না: পরিবেশমন্ত্রী 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জুলাই ২০২১, ০৯:১১আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৯:১১

সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার কাজ করছে বলে দাবি করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। এই সরকারের সময়ে কেউ খাদ্যের কষ্টে ভুগবে না। সবাই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন। অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় ১১ হাজার ৪০৮ দুস্থ ও অসহায় ব্যক্তি এবং পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে এই কার্যক্রমে যুক্ত হন। 

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী আরও বলেন, সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধে এক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। 

তিনি আরও বলেন, বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে, আরও সাহায্য পাইপলাইনে আছে। সবাই সাহায্য-সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না। 

আ.লীগ সরকারের সময় কেউ খাদ্যের কষ্টে ভুগবে না: পরিবেশমন্ত্রী  এছাড়া শনিবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের সুবিধার জন্য পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন মন্ত্রী। পরিবেশমন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

ভিজিএফের চাল দেওয়া কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মো. আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম