সিলেটে রেকর্ড মৃত্যু 

সিলেট প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৪:০০আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৪:০০

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। এবার অতীতের রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও ১৪ প্রাণ। সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) ডা. রাজিয়া সুলতানা।

জানা যায়,  গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের তিন জন ও হবিগঞ্জর আরও একজন রয়েছেন। সেই সঙ্গে আরও ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এরমধ্যে সিলেটের ২০৮ জন, সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়। 

গত বছরের ১০ মার্চ থেকে এ বছরের ২৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ৫০১ জন, সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের আরও ৫৩ জনের মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম