সার কারখানার ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

সিলেট প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ২২:০৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০৩

ভুয়া বিল-ভাউচারে সিলেটের শাহজালাল সার কারখানার ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুদক। 

মঙ্গলবার (০৩ আগস্ট) দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নূর-ই-আলম বাদী হয়ে মামলাগুলো করেন। বুধবার (০৪ আগস্ট) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলার এজাহারগুলো জমা দেওয়া হয়েছে। মামলায় শাহজালাল সার কারখানার দুই কর্মকর্তা (বহিষ্কৃত) ও আট ঠিকাদারকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- শাহজালাল সার কারখানার সহকারী প্রধান হিসাবরক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ (বচন), মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী।

দুদকের উপ-পরিচালক মো. নূর-ই-আলম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে আমরা তদন্ত শুরু করি। ছয় মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা করা হয়। বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এজাহার জমা দেওয়া হয়। পরবর্তী তদন্তে যাদের নাম আসবে তাদের এসব মামলার আসামি করা হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা আট ঠিকাদারের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাত করেন।

জানা যায়, ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়া সার কারখানা দীর্ঘদিন ধরে লোকসানে থাকায় কারখানার পাশে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে কারখানাটি। তবে নানা কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় এই কারখানা।

/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম