ভিমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১৩:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৩:৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয় বলে জানান আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।

মৃত দুজন হলেন– আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামের আবুল মিয়া (৭০) ও তার স্ত্রী ফজুতন বিবি (৬০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঝড় শুরু হলে ঘরের পাশের একটি গাছ থেকে ভিমরুলের একটি চাক পড়ে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রীকে ব‌্যাপক কামড়ায়। এ সময় তাদের চিৎকারে পাশের ঘরের লোকজন উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা সকালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি বলেন, ‘একসঙ্গে কয়েক শ’ ভিমরুল বৃদ্ধ দম্পতিকে কামড় দেওয়ার কারণে বিষাক্রিয়ায়  তাদের মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান