সিলেটে রেকর্ড মৃত্যু 

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৩:৪০আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৩:৪০

সিলেটে করোনায় একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেটে করোনা আক্রান্ত ২২ রোগী মারা গেছেন। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আট জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৯ জন। হবিগঞ্জে দুই ও মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট করোনায় ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৮৪৪ জনে দাঁড়িয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৭ জনসহ সিলেট জেলাতে মারা গেছেন ৬৭৭ জন। সুনামগঞ্জে ৫৯, মৌলভীবাজারের ৬৬ ও হবিগঞ্জে ৪২ জন মারা গেছেন।

এদিকে একদিনে এক হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.০৬ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩১৯ জন, সুনামগঞ্জে ৬৩, মৌলভীবাজারে ১১৪ ও হবিগঞ্জের ৬১ জন রয়েছেন। মোট ৪৭ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে তিন হাজার ৯১১ জনসহ সিলেট জেলায় ২৯ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের পাঁচ হাজার ৪৭৫ জন, মৌলভীবাজারে ছয় হাজার ৭৩০ জন ও হবিগঞ্জের পাঁচ হাজার ৬৮৪ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৭১৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ৪৬৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম