কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১২:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:৫৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জের বহরমপুরের মো. আলাউদ্দিন, চুনারুঘাটের শ্রীবাউড়ের অটোরিকশাচালক আব্দুল আহাদ, তার স্ত্রী হনুফা বেগম, একই গ্রামের মো. স্বপন, রাহেলা বেগম ও সোহাগ মিয়া।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী একটি সিএনজি অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নছরতপুর নামক স্থানে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে দুই জন নারী ও চার জন পুরুষ। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম