করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিলেটের বিএনপি নেতা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছিলেন। একই সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক তিনি।
সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহিয়া আহমদ। রশিদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মাহমুদ হোসাইনের বড় ছেলে। করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার মৃত্যু হয়েছে তার।









