হবিগঞ্জে ট্রাক চাপায় ৪ শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ১০:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১০:৩৮

হবিগঞ্জে ট্রাক চাপায় ৪ শ্রমিক নিহত হবিগঞ্জের আউশকান্দিতে ট্রাক চাপায় চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। তবে কিছু সময় যানচলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের শফিক মিয়া (৪০) ও একই এলাকার মহরম আলী (৩৮)। তবে অপর দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়,সকালে মহাসড়কের রাস্তায় শ্রমিকরা কাজ করছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।
/এনএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম