হবিগঞ্জে জেলা জামায়াত আমিরসহ ১৪ জন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৬, ১৩:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৩:০৬

হবিগঞ্জে জেলা জামায়াত আমিরসহ ১৪ জন গ্রেফতার হবিগঞ্জে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ কালে জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমানসহ দলটির ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন,এসআই  সুদীপ রায়, সদর থানার এসআই  মিজানুর রহমান ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. মোশাহিদ আলী, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রটারি মো. নজরুল ইসলাম, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মুকিত পাঠান, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মহসিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা বাউশা ইউপি জামায়াতের সভাপতি আহম্মদ আলী, হবিগঞ্জ আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নাছির উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. ইমান আলী, চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল খালেক, বানিয়াচং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আব্দুর রাজ্জাক খান, বানিয়াচং থানা জামায়াতের সভাপতি মো. মজিবুর রহমান ও লাখাই থানা জামায়াতের সভাপতি মো. নুরউদ্দিন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ সংক্রান্ত গোপন সভা চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ এক হাজার টাকা, ৪ হাজার একশ লিফলেট, ৭০টি জিহাদি বই, পাঁচশটি দাওয়াত পত্র ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মাকসুদুর রহমান মনির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক