সিলেটে পালিত হবে না সালমান শাহর মৃত্যুবার্ষিকী

সিলেট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৬ সেপ্টেম্বর)। করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রতি বছরের ন্যায় এবার সিলেটে পালিত হবে না তার মৃত্যুবার্ষিকী। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ সালমান শাহ ভবনেও প্রবেশ করতে দেওয়া হবে না কোনও ভক্ত বা পর্যটককে।

রবিবারও (৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের সালমান শাহ ভবন থেকে ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, সালমান শাহ নামটি ছিল সিনেমার জন্য। এই নায়কের প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী।

সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম বলেন, সালমান শাহকে এখন মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করে, ভালোবাসে। মানুষ মরে গেলে শ্রদ্ধা আর ভালোবাসা কমে গেলেও সালামান শাহর প্রতি তা কমে যায়নি বরং বৃদ্ধি পেয়েছে দিনে দিনে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এবার সিলেটে সালমান শাহর কোনও মৃত্যুবার্ষিকী পালন করা হবে না। তবে সবাই যেন তার আত্মার মাগফেরাত কামনা করে যার যার অবস্থান থেকে দোয়া করেন।

তিনি বলেন, ‘আমাদের ইমনকে (সালমান শাহকে) যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর যথাযথ বিচার এখনও হয়নি। আমরা চাই অপরাধীদের দ্রুত বিচার করা হোক। ভক্তরা দেশের বিভিন্ন স্থান থেকে এখনও আসেন। আমি তাদের আবেগকে শ্রদ্ধা জানাই। তারা যে এখনও সালমানকে মনে রেখেছেন, এটা ভাবলেও গর্ব হয়।

মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন সালমান শাহ। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন নানা সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়।

দেশীয় সিনেমায় ধূমকেতু হয়েই যেন ধরা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিল আবারও পেছালো 
প্রতিবেদন আবারও পেছালোসালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালতে ভক্তদের অবস্থান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম