অটোরিকশায় চড়ে সভায় এলেন ২ মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় অটোরিকশায় চড়ে আলোচনা সভায় যোগ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর থানার সামনে আওয়ামী লীগ কার্যালয় থেকে অটোরিকশায় চড়ে অনুষ্ঠানে আসেন তারা। অটোরিকশার পিছনের আসনে দুই মন্ত্রী এবং সামনের আসনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বসেছিলেন।

এর আগে বেলা ১১টায় স্পিড বোটে মধ্যনগর থানার সামনে আসেন তাজুল ইসলাম ও এম এ মান্নান। এ সময় মধ্যনগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে বাদযন্ত্র বাজানো হয়। পরে সেখানে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। সেখান থেকে বের হয়ে উপজেলাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অটোরিকশায় ওঠেন তারা।

মধ্যনগরবাসীর পক্ষ থেকে তাদেরকে বরণ করা হয়

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, থানার সামনে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে অটোরিকশায় করে সভাস্থলে আসেন দুই মন্ত্রী।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, দুই মন্ত্রীর আগমন উপলক্ষে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম