ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭

সিলেটের কানাইঘাটে আগতালুক গ্রামের চার সন্তানের জননীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এছাড়া ভিডিও ধারণ করে পঞ্চাশোর্ধ্ব ওই নারীর প্রবাসী দুই ছেলের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। তবে এক লাখ টাকা দিলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।’

মামলার আসামিরা হলো, কানাইঘাটের আগতালুক গ্রামের আব্দুল্লাহ (৩৮), আব্দুল্লাহ (২৭), জব্বার (২২) ও সাইদুল্লাহ (২৭)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ওই নারীর স্বামী মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দুই জন দুবাই প্রবাসী। দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর ওপর ভয়ংকর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে যৌন হয়রানি এবং এর ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত ২৩ আগস্ট রাতে ঘটনাটি ঘটলে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে একাধিক আইডি থেকে সাড়ে চার মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।’

ভিডিওতে দেখা যায়, চার যুবক ওই নারীকে টানাহেঁচড়া করছে। এ সময় ওই নারী নিজেকে মুক্ত করতে বারবার হাতজোড় করে আকুতি করছেন। কান্নাকাটি করে অনুনয় করছেন। তবে তার অনুনয়ে হাসিঠাট্টা করে চার যুবক।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী