১৩ বছর পর দিনমজুর তৈয়বুর হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৪:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:১০

সুনামগঞ্জে দিনমজুর তৈয়বুর রহমান হত্যা মামলায় লুৎফুর রহমান (৩৫) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মিজানুর রহমান (৩৭) নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত লুৎফুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে আদর্শ গ্রাম এলাকায় খালাতো ভাই লুৎফুর রহমানের হাতে খুন হন তৈয়বুর রহমান। এ ঘটনায় নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তদন্ত করে লুৎফুর ও মিজানুরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

সাক্ষ্য-প্রমাণ শেষে লুৎফুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জমিরানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় মিজানুর রহমানকে বেকুসর খালাস প্রদান করেন। হত্যার ঘটনার পর থেকে লুৎফুর রহমান পলাতক।  

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী