ছেলে হত্যা মামলায় আপস না করায় বাবাকেও হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ০১:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০১:৫০

সুনামগঞ্জের ছাতকে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলেকে হত্যার ছয় বছরের মাথায় এবার প্রতিপক্ষের হাতে খুন হলেন বাবাও। ছেলে হত্যার ঘটনায় করা মামলায় আপস না করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাতির আলীর সঙ্গে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের সিরাজুল ইসলামের। গত ১১ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় ইছামতি বাজার থেকে বাড়ি ফেরার সময় বাতির আলীকে (৬০) সিরাজ ও তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় প্রতিপক্ষ বাতির আলীর দুটি পা ও হাত ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের মেজো ছেলে লাল মিয়া জানান, সিরাজের লোকজন ২০১৫ সালের ২১ নভেম্বর সকালে তার ছোট ভাই হেলাল উদ্দিনকে (১৫) পিটিয়ে গুরুতর আহত করে। পরে সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ওই দিন সন্ধ্যায় মারা যায়।

এ ঘটনায় হেলাল উদ্দিনের বাবা বাদী হয়ে ২১ জনকে আসামি করে ছাতক থানায় হত্যা মামলা করেন। ওই মামলা আপস না করায় বাতির আলীকে পিটিয়ে হত্যা করা হয়। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার ময়নাতদন্ত ও দাফন শেষে মামলা করা হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দিন বলেন, মারধরের পর বাতির আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সিলেট ওসমানী হাসাপাতালের মর্গে আছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম