এসিড নিক্ষেপের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৬, ১১:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১১:৩৭

সিলেটসিলেটে এক কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে মো. লায়েক আহমেদ (২৮) নামে এক যুবকের ১৪  বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে তাকে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার সিলেটে মহানগর দায়রা জজ আদলতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন।
লায়েক আহমেদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নুরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণির ওই ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করে লায়েক। ঘটনার পরদিন (২৬ ফেব্রুয়ারি) ছাত্রীর বাবা তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিকদার ২০১২ সালের ৯ এপ্রিল একমাত্র আসামী লায়েক আহমদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণশেষে সোমবার মামলার এ রায় দেওয়া হয়।
রায়ে লায়েককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পিপি মফুর আলী।
/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম