এনএসআই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ০১:০৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৯:৩৪

সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাসার বাথরুমের কার্নিশ থেকে ইয়াকুব আলী মিলন নামের ওই এনএসআই সদস্যের লাশ উদ্ধার করা হয়।

ইয়াকুব আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন। ইয়াকুব তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুজ্জামানের বড় ছেলে। গত ৫ নভেম্বর ছুটি নিয়ে তিনি সুনামগঞ্জে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, 'ইয়াকুব বাথরুমের কার্নিশে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তার গ্রামের বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি এনএসআইয়ে কর্মরত বলে আমরা নিশ্চিত হয়েছি।

/এএম/আপ-এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম