সন্তানের জন্য ওষুধ কিনতে বেরিয়ে ফিরলেন ৭ দিন পর

মৌলভীবাজার প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১০:২৯আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১০:৪৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাটের সিতাংশ লাল দত্তের (৪৫) সাত দিন পর সন্ধান মিলেছে। গত সোমবার রাতে বাড়ি ফিরেছেন তিনি।

এর আগে গত ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন সিতাংশ। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

সিতাংশর স্ত্রী মনিবালা দত্ত জানান, ‘চৈত্রঘাটে ব্যবসায়ী নাজমুল হত্যাকাণ্ডের দুই দিন পর র‌্যাব সদস্যরা আমার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যায়। এই খবরে শ্রীমঙ্গলের র‌্যাব-৯ ক্যাম্পে গিয়ে খোঁজ করলে র‌্যাব সদস্যরা জানান, এই নামে কোনও ব্যক্তি তাদের হেফাজতে নেই এবং এই নামের কাউকে র‌্যাব আটক করেনি। পরে মৌলভীবাজার জেলা কারাগার ও কমলগঞ্জ থানায় খোঁজ নিয়েও খোঁজ পাইনি। কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) পরদিন সোমবার রাতে সে বাড়ি ফেরে।’

সিতাংশ লাল জানান, ‘সিলেট র‍্যাব-৯ ক্যাম্পে আমাকে সাত দিন রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর নাজমুল হত্যায় কোনও সম্পৃক্ততা না পাওয়ায় সোমবার সন্ধ্যার পর বাড়িতে পাঠায়। র‍্যাব সদস্যরা কোনও নির্যাতন করেনি।’

র‍্যাব-৯ সিলেট দফতরের মিডিয়া ও অপারেশন বিভাগের মেজর মাহফুজ বলেন, চৈত্রঘাটের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনকভাবে সিতাংশ লালকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম