বাংলাদেশে ঢুকে পড়লো ভারতীয় ৪ বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২০:১১আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:১১

ভারতীয় সীমান্ত অতিক্রম করে যাদুকাটা নদী দিয়ে চারটি বন্য হাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বারেকটিলা এলাকায় প্রবেশ করেছে। হাতির আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে টিলায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা হাতি দেখতে বারিক টিলায় ভিড় করছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে যাদুকাটা নদী দিয়ে এই চারটি হাতি এসে বারেকটিলার জঙ্গলে অবস্থান করছে।

স্থানীয়রা জানান, হাতিগুলো আরশাদ ফকিরের আলু ক্ষেত্র ও সামছু মিয়ার ধানের জমির সামান্য ক্ষতি করলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই খরব জানাজানি হলে বারেকটিলায় বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে আসে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম বলেন, ‘বারেকটিলার জঙ্গলে তিনটি বড় ও একটি ছোট হাতি অবস্থান করছে। আমিসহ পুলিশ ফোর্স ও বিজিবি সদস্যরা আছি। আমরা সবাইকে হাতিগুলোকে কোনও বিরক্ত না করার জন্য নিরুৎসাহিত করছি। তবে এখন পর্যন্ত কোনও ক্ষতি ও হতাহতের খরব পাইনি।’

উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো বারেকটিলা এলাকায় অবস্থান করছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ইতোমধ্যে জেলা প্রশাসক, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হাতিগুলো নিজ থেকে চলে গেলে ভালো, না হলে সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম