পরিবহন শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট কর্মবিরতির কারণে সুনামগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, সেতুর টোল প্রত্যাহার, পরিবহন শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
ধর্মঘটের কারণে সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে শহরের মল্লিকপুর বাস টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি।
সিলেটে ধর্মঘটেও চলছে যে সব গাড়িশ্রমিক নেতারা জানান, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখার ডাকে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবন শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়ে এ কর্মবিরতি পালন করছে। কর্মবিরতির ফলে সুনামগঞ্জের ১০ টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল করিম বলেন, দাবি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে পরিবহণ শ্রমিকরা সব রুটে বাস পরিচালনা করবেন।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্তের যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ বিকল্প বাহনে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। সাধারণ যাত্রীরা বলছেন দুর্ভোগ ও ভোগান্তি বাড়িয়ে দাবি আদায় কোনও ভালো কাজ হতে পারে না।









