বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আ.লীগের ১২ নেতা বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়নে ১৩ জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন—বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খালেদ মোশারফ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহেদ উদ্দিন ছায়েদুল, যুবলীগ নেতা নোমান হোসেন, কুর্শি ইউনিয়নে উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা আবু তালিম চৌধুরী নিজাম, করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবেদুল আলম চৌধুরী সাজু, বাউসা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, দেবপাড়া ইউনিয়নে ইউপি যুবলীগের সভাপতি শামীম আহমদ, গজনাইপুর ইউনিয়নে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী। 

অ্যাডভোকেট আবু জাহির বলেন, দলীয় আদর্শ থেকে বিচ্যুতি ঘটানো যতটা দুঃখজনক, ততটাই ক্ষমার অযোগ্য অপরাধ। দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম