দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে পিটুনিতে সালিশদারের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

সুনামগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে একপক্ষের লোকজনের পিটুনিতে এক সালিশদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. তালিম উদ্দিন (৫৫) সদরগড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদরগড় গ্রামের মৃত কালো মিয়ার ছেলে মো. পারুল মিয়া ও বদরুল মিয়ার ছেলে শাহ জামালের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিহাদ মিয়া ও শাহিন মিয়ার ছেলে আরিফ মিয়ার ঝগড়া হয়। এ সময় গ্রাম্য সালিশদার তালিম উদ্দিন উভয় পক্ষের লোকজনকে থামানোর চেষ্টা করেন। তখন মো. পারুল মিয়া ও শাহ জামাল মিলে পিটুনি দিলে তালিম মিয়ার মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। 

এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী