নাতির কোলে চড়ে ভোট দিলেন ১০৫ বছরের আব্দুল খালেক

সিলেট প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৬

বয়সের ভারে ন্যুজ। কোনোরকম দাঁড়াতে পারলেও হাঁটতে হয় অন্যের সহায়তায়। খাবারও তুলে খেতে পারেন না ১০৫ বছর বয়সী আব্দুল খালেক। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না প্রায় ১৫ বছর। তিনি আজ ভোট দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দাদার এমন আবদারে কোলে করে ভোটকেন্দ্রে হাজির হন নাতি সাব্বির আহমদ।

রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা ৪ নম্বর শেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন তারা।

এত কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন, জানতে চাইলে আব্দুল খালেক বলেন, ‘ভোট দিয়া (দিয়ে) আমার ভালো লাগের (লাগছে)। কখন মরমু (মারা) যাবো তা তো কইতে ফারতাম (বলা যায় যায়) না। তাই ভোট দিলাম (দিয়েছি) নাতির কোলে বইবা (চড়ে)।’

সাব্বির আহমদ বলেন, দাদা ভোটের খবর শুনে ভোট দিতে চান। বার বার ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। প্রথমে তাকে নিরুৎসাহিত করলেও কেন্দ্রে যেতে জোরাজুরি করেন। পরে বাধ্য হয়ে দাদাকে খুশি রাখতে ভোট দেওয়াতে নিয়ে আসছি। তাকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরে আমারও ভালো লাগছে। 

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি