জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে চেয়ারম্যান প্রার্থী আহমদ চৌধুরীর ভাই সুফি মিয়ার সমর্থক সুজনকে দিরাই বাজারে মারধোর করে। এই ঘটনার জেরে রবিবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় সুফি মিয়া ও আহমদ চৌধুরীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ৮ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, নির্বাচনি বিরোধে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি। এরমধ্যে দুই জন আহত হয়ে দিরাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।








