কানাইঘাটে উত্তাপ ছড়িয়েছে বউ-শাশুড়ির ভোটযুদ্ধ!

সিলেট প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ১৫:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫:১৯

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। একই দিন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ হবে। এ ইউনিয়নে নারী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাশুড়ি ও ছেলের বউ। একই পদে পরিবারের দুই সদস্যের এমন লড়াই নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, উপজেলার বড়চতুল ইউপিতে ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুক্তাপুর গ্রামের মোছা. হাওয়ারুন নেছা ও মোছা. সুলতানা বেগম, তারা উভয়ে গৃহিণী। 

সাবেক সংরক্ষিত নারী সদস্য হাওয়ারুন সম্পর্কে সুলতানার শাশুড়ি হন। সুলতানা এ বছরই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন। হাওয়ারুনের প্রতীক মাইক ও সুলতানার প্রতীক তালগাছ। বড়চতুল ইউপির সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এলাকার কয়েকজন ভোটারের দাবি, দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যের জেরে মূলত এক ঘরে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

হাওয়ারুন নেছা বলেন, সবার সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি আমি বিপুল ভোটে জয়লাভ করবো। অপরদিকে পুত্রবধূ সুলতানা বলেন, পরিবার ও এলাকাবাসীর সমর্থনে আমি নির্বাচনে অংশ নিয়েছি।  আশা করছি আমি জয়লাভ করবো।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম