সিলেটের ১১ থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার

সিলেট প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১২:৫৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:৫৬

সিলেট জেলা পুলিশ সুপারের উদ্যোগে ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে এবার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোনও সেবা নিতে থানায় এলে নির্ধারিত আসনে বসবেন।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে গত ডিসেম্বর মাস থেকে সিলেটের সব থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে সেবা নিতে থানায় গেলে নির্ধারিত আসনে বসার সুযোগ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। 

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। যার জন্য তাদের প্রতি সম্মান রেখেই আমরা জেলার প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করেছি।

সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ বর্মণ রানা বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, তাতে আমরা গর্ব বোধ করছি। উদ্যোগটি খুবই ব্যতিক্রম। এখন থেকে থানা কিংবা পুলিশ সুপারের কার্যালয়ে কোনও মুক্তিযোদ্ধা এলে তাকে তার নির্ধারিত চেয়ারে বসানো হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম