নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার, ২ নির্বাচন কর্মকর্তা আটক

সিলেট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৩

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের নির্বাচনি এলাকা থেকে নৌকা প্রতীকে সিল মারা চার শতাধিক ব্যালটসহ দুই নির্বাচনি কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) ৩টা ১০ মিনিটে কাজলশার ইউনিয়নের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।  এ ঘটনায় ওই ইউনিয়নের ভোট বাতিল ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক। 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ওই দুই কর্মকর্তার গাড়ি তল্লাশি করে সিল মারা ব্যালট পেপারসহ ওই দুই কর্মকর্তাকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নৌকা প্রতীকে সিল মারাসহ মোট প্রায় ১২ শতাধিক ব্যালট উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন– জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমান সাকিব।

জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচন পরিদর্শনের সময় সন্দেহ হলে আমরা গাড়িটি তল্লাশি করি। সে সময় গাড়ির ভেতর সিল মারা চার শতাধিক এবং খালি আরও কিছু ব্যালট পাওয়া যায়। এরপর দুই কর্মকর্তাকে আটক করি। আপাতত তাদের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিক ওই ইউনিয়নের ভোট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।’

পঞ্চম ধাপে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মোট ১৮টি ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ইউনিয়নগুলো হলো– জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি, বীরশ্রী ইউপি, কাজলসার ইউপি, খলাছড়া ইউপি, জকিগঞ্জ ইউপি, সুলতানপুর ইউপি, বারঠাকুরী ইউপি, কসকনকপুর ইউপি, মানিকপুর ইউপি। কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি, দিঘীরপাড় ইউপি, সাতবাক ইউপি, বড়চতুল ইউপি, কানাইঘাট ইউপি, দক্ষিণ বানিগ্রাম ইউপি, ঝিংগাবাড়ি ইউপি, রাজাগঞ্জ ইউপি।

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম