সুনামগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৫:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫:২৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারাকোনা গ্রামে হিরন মিয়া (৫১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে জারাকোনা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় হবি মিয়া, রুবেল মিয়া, বাবু মিয়া, মাহাউদ্দিনসহ চার জন আহত হন। 

স্থানীয়রা জানান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মাহফুজুল মিয়া তালা ও বাবলু মিয়া মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন বাবলু মিয়া। ফলাফল ঘোষণার পর থেকে গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে বাবলু মিয়ার সর্মথক এনায়েত, সবুজ, আজাদ সামরুলসহ আরও কয়েকজন হিরণ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হিরণ মিয়াকে গুরুতর আহত করেন। 

আহত হিরণ মিয়াকে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ধর্মপাশা থানার এস আই আরিফ রেজা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম