খেলার সময় দোলনার রশি গলায় পেঁচিয়ে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ০২:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০২:০৫

সিলেটের ফেঞ্চুগঞ্জে খেলার সময় গলায় ফাঁস লেগে মাইশা নামে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান করিবের মেয়ে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জের মোগলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে ফেঞ্চুগঞ্জ মোগলপুরের মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাঁধা দোলনায় খেলাধুলা করছিল। হঠাৎ দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে গেলে শ্বাসরোধ হয়ে সে মারা যায়। তার বোন গিয়ে মাকে জানালে তিনি মাইশাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইশা মারা গেছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের