শ্রীমঙ্গলে শেষ হলো চা গবেষণা কেন্দ্রের ৫৬তম প্রশিক্ষণ কোর্স

মৌলভীবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:২২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:২২

বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদ, ব্যবস্থাপনা ও হাতে কলমে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ চা গবষেণা ইনস্টিটিউটের (বিটিআরআই) ৫৬তম চা প্রশক্ষিণ কোর্স সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিআরআই কনফারেন্স রুমে কোর্সটি সমাপনী অসুষ্ঠানের আয়োজন করা হয়। 

গত ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিনব্যাপী ‘৫৬তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২২’ অনুষ্ঠিত হয়। কোর্সটিতে দেশের শ্রীমঙ্গল, চট্টগ্রাম, পঞ্চগড়সহ বিভিন্ন চা বাগান হতে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কোর্স কো-অর্ডিনেটর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেনসহ বিটিআরআইয়ের সব চা বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি (পুনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা), পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, চা প্রাণ রসায়ন, স্ট্যাটিস্টিক্স, চা প্রক্রিয়াজাতকরন ইত্যাদি বিষয়াদি হাতে কলমে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. সাইফুল আলম, আমরাইল চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শাহারিয়ার আশিক রাব্বি, পঞ্চগড়ের কাজী অ্যান্ড কাজী চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. এনামুল কবির, প্রডিউস ব্রোকার্সের এক্সিকিউটিভ মাইশা রহমান এবং সাবারি টি প্লান্টেশনের জেনারেল ম্যানেজার গোপাল পালসহ আরও অনেকে প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন। পরিশেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কোর্সটির সমাপ্ত হয়।

৫৬তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২২-এর চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. রাহেল রানা, দ্বিতীয় স্থান অধিকার করেন বিটিআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা এবং তৃতীয় স্থান অধিকার করেন ডিনস্টন চা বাগানরে ডেপুটি সহকারী ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি