হবিগঞ্জে মধ্যরাতের আগুনে পুড়লো ১০ ঘর

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৩

হবিগঞ্জ শহরের গার্নিংপার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ১০টি বাড়ির মালামালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে হঠাৎ করে গানিংপার্ক এলাকার মোস্তফা মিয়ার একটি ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফির নেতৃত্বে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মো. রফি বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি মাটির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।  

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের