মৌলভীবাজারের একটি চা বাগান থেকে অসীম নাইডু (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে। বুধবার দুপুরে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের এলাকায় রাস্তার পাশে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সে রাজনগর ডিগ্রি কলেজের ছাত্র। সে ওই বাগানের শ্রমিক রামানা নাইডুর ছেলে।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চা বাগানের একটি রাস্তার পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এব্যাপারে রাজনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এনএস/








