যুদ্ধের দোহাই দিয়ে পণ্যের দাম বৃদ্ধি বন্ধের আহ্বান ইনুর

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ১৪:২৫আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪:৩১

যুদ্ধের দোহাই দিয়ে পণ্যের দাম বৃদ্ধি বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব বাজারের দোহাই দিয়ে একটা সিন্ডিকেট পণ্যের মূল্য বাড়িয়ে রাখছে। জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে।’

শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি-মন্ত্রীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘আপনারা কাণ্ডজ্ঞানহীন কথা বলবেন না। বাজার সিন্ডিকেটের জন্যই জিনিপত্রের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। দায়িত্ব এড়াবেন না। ইউক্রেন যুদ্ধের দায় দেবেন না। যুদ্ধ ও বিশ্ববাজারের দোহাই দিয়ে বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বন্ধ করুন।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস আসার আগে আমরা দুই ভাইরাস নিয়ে যুদ্ধ করেছিলাম; জঙ্গী ভাইরাস ও দুর্নীতি ভাইরাস। এখন আমরা ত্রিমুখী ভাইরাসের মুখোমুখি। করোনাযুদ্ধের ভেতরেই দুর্নীতিবাজরা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।’

জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি লোকমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদত মির্জা আনোয়ারুল হক প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান