একইস্থানে চেয়ারম্যান ও ছাত্রলীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ২১:৪৫আপডেট : ১২ মার্চ ২০২২, ২১:৪৮

হবিগঞ্জের বাহুবলে একই স্থানে ছাত্রলীগ ও উপজেলা চেয়ারম্যান পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শনিবার বিকালে বাহুবল বাজারে প্রতিবাদ সভা ডাকেন চেয়ারম্যানের অনুসারীরা। এদিকে, একই সময়ে একই স্থানে অপর একটি সভা ডাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে উভয়পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন ঝামেলা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে। এই সময়ে উপজেলার বাগান বাড়ি থেকে চালিতাতলা পর্যন্ত এবং আশাপাশের এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ থাকবে।

এ প্রসঙ্গে বাহুবল থানার ওসি রাকিবুল হাসান জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম