বাবা-মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ ২ জনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি 
২০ মার্চ ২০২২, ০৯:১২আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:৪৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে বিক্রির উদ্দেশ্যে মদ সংরক্ষণ ও মাদক সেবনের দায়ে জহিরুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছর ও সালমান আলী (২২) নামে আরেকজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ মার্চ) রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

জানা যায়, উপজেলার সোনাপুর গ্রামের জহিরুল হক (৩৫) দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে আসছিলেন। জহিরুলের বাবা-মা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে জহিরুল হক (৩৫) ও মদ সেবনের দায়ে সালমান আলীকে (২২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জহিরুলকে এক বছর ও সালমান আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন। 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম