পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ০২:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:৫৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় সাঁড়াশি অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ।

গ্রেফতারকৃতরা হলেন—সন্তোষ চাষা (৪৫), কার্তিক চন্দ্ৰ বাকতি (৫১), মনজু চাষা (৪০), সংকীর্তন চাষা (৪৮), শংকু চাষা (১৯), নারদ বাড়াইক (৪৫), জগদীশ বাকতী (৪০), রাজীব কায়স্থ (৩১), দীপক মাল (৪০), দীনার বারেক (৪৫), আপন সাওতাল (৪৫), অনিল মুড়া (৩৭), অর্জুন কালিন্দি (৩৮), সাহেদ মিয়া (২৭) ও সুবল সাওতাল (৫০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরার জন্য দেউন্দি চা বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়াসহ ৫ পুলিশ আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ঘটনার পরপরই মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম দেউন্দি চা বাগানসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনব্যাপী অভিযানে হামলার ঘটনায় সম্পৃক্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে এ মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়।

ওসি মোহাম্মদ আলী আশরাফ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি