ছিন্নমূল শিশুদের জন‍্য ‘আনন্দ পাঠশালা’

মৌলভীবাজার প্রতিনিধি 
২৪ এপ্রিল ২০২২, ১১:২৯আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:২৯

শিশুদের ভিক্ষাবৃত্তি থেকে ফেরাতে ও শিক্ষাদানের অংশ হিসেবে মৌলভীবাজার শহরতলীতে চালু হয়েছে ‘আনন্দ পাঠশালা’। সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হল রুমে শহর এবং শহরের আশপাশের ছিন্নমূল শিশুদের পাঠদান করছেন কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। সপ্তাহে শুক্রবার ছাড়া বাকি ছয় দিন শিশুশ্রেণি থেকে পঞ্চমশ্রেণি পর্যন্ত সকাল ৮টা থেকে ১০টা দুই ঘণ্টা ক্লাস চলে। 

ইতোমধ্যে শিশুদের পাঠদানের উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে ১২০ জন শিক্ষার্থীর পড়াশোনা চলছে। তাদের বই উপহার দেওয়ার আশ্বাসও দিয়েছেন অনেকে। 

চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতার উদ্দিন বলেন, ভিক্ষা একটি ঘৃণ্য পেশা। আমাদের শিশুদের এই পেশা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। শিশুদেরকে পাঠদান করাচ্ছেন কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী। স্থায়ীভাবে যাতে এদের পাঠদানের ব্যবস্থা হয়, সে জন্য সমাজের সবার সহযোগিতাসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বলেন, প্রায় বছরখানেক ধরে সুবিধাবঞ্চিত শিশুদের অন‍্য একটি স্থানে পড়ালেখা চলছিল। রমজানের শুরু থেকে চাঁদনীঘাট ইউনিয়নের একটি কক্ষে তাদের ক্লাস চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের পাঠদান চালু রাখার ব‍্যবস্থা করা হচ্ছে বলে জানান ইউএনও।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম