সাক্ষ্য দিলেন রায়হানের স্ত্রী, জেরার জন্য সময় নিলো আসামিপক্ষ

সিলেট প্রতিনিধি
১১ মে ২০২২, ১৪:৩৫আপডেট : ১১ মে ২০২২, ১৪:৩৫

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। বুধবার (১১ মে) দুপুরে মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে তিনি সাক্ষ্য দেন।

বৃহস্পতিবার নিহতের মাসহ দুই জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণের আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সব আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমেদ চৌধুরী জানান, বুধবার বাদীর সাক্ষ্য নেওয়া হয়েছে। পরে আসামিপক্ষের আইনজীবীরা সময় চান, তাদের প্রস্তুতি নাই বলে জানান। আদালত তাদেরকে একদিন সময় দিয়েছেন। আগামীকাল তারা জেরা করবেন। জেরা শেষ হওয়ার পর আরও দুই সাক্ষী স্ট্যান্ডবাই আছেন, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। বৃহস্পতিবার রায়হানের মা সালমা বেগম ও চাচা আদালতে সাক্ষ্য দিতে পারেন।

তিনি আরও জানান, আলোচিত এই মামলায় ৬৯ জন সাক্ষী রয়েছেন। এ ছাড়া মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিষয়ে রাষ্ট্রপক্ষ আদালতে ‘স্টেট ডিফেন্স’ করবে।

২০২১ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালায়। এতে তিনি মারা যান। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় পিবিআই গত বছরের ৫ মে প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।

চলতি বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে আলোচিত মামলাটি উপস্থাপন করা হয়। সেদিন বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম