বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৩:৫৪আপডেট : ১৭ মে ২০২২, ১৩:৫৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশাচালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) এবং অটোরিকশার যাত্রী একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশায় বাহুবল যাচ্ছিলেন নুরেয়া বেগম। রোকনপুর বাজারে আসলে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আরশ আলী ও নুরেয়া বেগম। এ সময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান জানান, শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, লাশ উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম