বন্যায় বিপর্যস্ত সিলেটে খাবার পানির তীব্র সংকট

সিলেট প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৪:১৫আপডেট : ১৯ মে ২০২২, ২২:৩৫

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট।

দু-তিনটি উপজেলা ছাড়া জেলার সবকটি উপজেলায় দেখা দিয়েছে বন্যা। নগরীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন নগরীর উপশহর, সাদারপাড়া, মাছিমপুর, মেন্দিবাগসহ অর্ধ শতাধিক এলাকার বাসিন্দারা।

খাবার পানির অপেক্ষায়...

সিলেট নগরীর সাদারপাড়া এলাকার বাসিন্দা গৃহিণী নাজমিন আক্তার বলেন, ‘খুব কষ্টে আছি। বন্যা, খাবার পানির সংকট, বিদ্যুৎ না থাকায় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা খাবারসহ মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। ভ্যানচালকের মাধ্যমে দুই দিনে ছয় বালতি পানি কিনেছি ৮শ’ টাকায়। তাও অনেক অনুরোধের পর পেয়েছি।’

নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে

এদিকে বৃহস্পতিবার (১৯ মে) সকালে লন্ডন থেকে ফিরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সম্মিলিত প্রচেষ্ঠায় এ দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করা হবে। নগরবাসী যাতে নিরাপদে থাকেন এবং তাদের কম দুর্ভোগ পোহাতে হয় সে বিষয়ে সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বন্যায় বিপর্যস্ত সিলেটে খাবার পানির তীব্র সংকট

নগরীতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। তলিয়ে গেছে বেশ কয়েকটি আবাসিক এলাকার রাস্তাঘাট। এসব এলাকার অধিকাংশ বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভীষণ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ পানি, খাবার ও শৌচাগারের অভাবে অনেকে বাসাবাড়ি ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
তিন বছরে নিরাপদ পানি ও স্যানিটেশনে বাজেট কমেছে ৪০ শতাংশ
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম