মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মে ২০২২, ০৫:৫৪আপডেট : ২৫ মে ২০২২, ০৬:৫১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন কালাছড়া  এলাকায় পানিতে ডুবে নিরালা উড়াং (১১) ও রিসিতা উড়াং(১০)নামে দুই শিশু’র মৃত্যু হয়েছে।

একজন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে অপরজন বাবুল উড়াং এর মেয়ে। দুজনই মৃত্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত (২৪ মে) মঙ্গলবার বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নে সন্ধ্যায় ছড়ার পানি থেকে লাশ উদ্ধার করা হয় তাদের।

স্থানীয় ইউপি সদস্য ধনা বাউড়ী জানান, মৃত্তিঙ্গা চা বাগানের নিরালা উড়াং(১১) ও রিসিতা উড়াং(১০) দুইজন খেলার সঙ্গী। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে কালাছড়া নামক ছড়াতে গোসল করতে যায়। কিন্তু সন্ধ্যার দিকে বাড়িতে না ফেরায় দুই পরিবার খোঁজ করেন। না পেয়ে স্থানীয় চা শ্রমিকদের জানালে সন্ধানে বের হন তারা। একপর্যায়ে ওই এলাকার পানিতে মরদেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে।

কমলগঞ্জ মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালের চিকিৎসক ডা. সাধন বিকাশ চাকমা বলেন, স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে  হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় দুই জনই মৃত। ঘটনাস্থলই তাদের মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী