মূর্খের নেতৃত্বে রাজনীতি করে বিএনপি: নানক

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৯:৩৭আপডেট : ০৩ জুন ২০২২, ১৯:৫৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘খালেদা জিয়া দেশের মূর্খ প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে দেশ। এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।’

শুক্রবার (৩ জুন) বিকাল ৫টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। এ প্রসঙ্গে নানক বলেন, ‘ফখরুল সাহেব পদ্মা সেতু যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র করেছিলেন।’

তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আপনার ম্যাডাম (খালেদা জিয়া) বলেছিলেন পদ্মা সেতু শেখ হাসিনা সরকার করতে পারবে না। ছাত্রদলের সমাবেশে বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না, যেকোনও সময় ভেঙে পড়তে পারে। আমি ভাবি এমন মূর্খ মানুষ দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কত বড় মূর্খের নেতৃত্বে আপনারা রাজনীতি করেন। এমন মূর্খ নেতৃত্বের কারণে বিগত সময়ে দেশ ছিল ভয়াবহ পরিস্থিতির মধ্যে।’

নানক বলেন, ‘বর্তমান সরকার পদ্মা সেতু যাতে না করতে পারে সেজন্য ড. মুহাম্মদ ইউনূসকে দিয়ে বিশ্বব্যাংকের কাছে লবিং করিয়েছিলেন খালেদা জিয়া। তখন বিশ্বব্যাংক অর্থায়ন করলো না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের অর্থায়নে পদ্মা সেতু তৈরি হবে। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন তিনি। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেলবন্ধন তৈরি হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম