সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে টিলা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যুএ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারে ২০ হাজার টাকা এবং আহতদের মধ্যে পাঁচ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকার জরুরি সহায়তা পৌঁছে দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ সময় শুকনো খাবার বিতরণ করা হয়।









