ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
১০ জুন ২০২২, ১৫:১০আপডেট : ১০ জুন ২০২২, ১৫:১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে দুই  নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ জুন) বিকাল ৩টায় শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার চন্ডীপুর গ্রামের মৃত বঙ্কীর স্ত্রী আয়মনি (৭০) এবং সিলেটের কোতয়ালি থানার জামতলা গ্রামের গৌতম কর্মকারের স্ত্রী কাজল কর্মকার (৪৪)।

বিজিবি জানায়, আটকের পর তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভারতের আগরতলার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাদের কোনও পাসপোর্ট ছিল না। 

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, কিছু দিন আগে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে অবস্থান করেছেন। তাদের কোনও বৈধ কাগজপত্র ছিল না। দেশে ফিরে আসার সময় বিজিবি তাদেরকে আটক করে। দুপুরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান