বন্যার্তদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় চাকরি গেলো ৮ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২২, ২২:৪৯আপডেট : ২০ জুন ২০২২, ২২:৪৯

বন্যাদুর্গতদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ায় হবিগঞ্জ-সিলেট রুটের চার বাসের আট চালক-হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে আরও নয় বাসের চালক-হেলপারের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

সোমবার (২০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়। 

জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জ ও হবিগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত শনিবার বন্যাকবলিত মানুষের কাছ থেকে হবিগঞ্জ-সিলেট রুটের নির্ধারিত ১৮০ টাকা ভাড়ার স্থলে সাড়ে ৩০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জেলা বাস মালিক সমিতি। তদন্তে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। এ জন্য চার চালক ও চার হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

শঙ্খ শুভ্র রায় বলেন, ‌‌‘বেশি ভাড়া নেওয়ার সত্যতা পাওয়ায় চার বাসের আট জন চালক-হেলপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে তারা ফিরতে পারবেন না। এছাড়া একই অভিযোগে নয় বাসের ১৮ জন চালক-হেলপারের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান