সড়কে দৌড় দেওয়া ছেলেকে থামাতে গিয়ে প্রাণ গেলো বাবারও

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৩:৪৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৩:৪৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কান্দিগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একমাত্র ছেলেকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি দোকানে যান ইউসুফ। সেখানে তাকে বিস্কুট কিনে দেন। এ সময় হঠাৎ সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয় মোহাম্মদ আলী। তার পেছন দৌড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ শিশুটিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চালক দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায় 

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

গজনাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ আহমেদ চৌধুরী জানান, আগামী ২৪ জুলাই একটি ফ্লাইটে  দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল ইউসুফ আলীর। কিন্তু দুর্ঘটনায় ছেলেসহ মারা গেলেন। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, শিশু মোহাম্মদ আলীকে বিস্কুট কিনে দেয়ার পর সে দৌঁড়ে মহাসড়কের মাঝখানে চলে যায়, এ সময় তাকে বাঁচাতে পিতা ইউসুফ আলী দৌঁড়ে গেলে পিকআপ ভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের