গুলিতে শিশু হত‍্যা: ‘পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৭:৪০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন হচ্ছিল এবং সেখানে উত্তেজনা চলছিল। উত্তেজনা সামাল দিতে গিয়ে পুলিশ গুলি করেছে। গুলিবর্ষণে মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়। আমরা তদন্ত করে দেখবো গুলিবর্ষণে পুলিশের কোনও গাফিলতি আছে কি-না? সবকিছু তদন্ত করে দেখার পর নিয়মিত মামলা হবে। পুলিশের কোনও গাফিলতি থাকলে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পাঁচ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত নারী ব‍্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় পুলিশ লাইন্সে নারী পুলিশ ব‍্যারাকের উদ্বোধন শেষে জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  যোগ দেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের