অভিমানে বাড়ি থেকে পালানো দুই ছাত্রী ১১ দিন পর ‍উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৪:৩৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪:৩৭

সুনামগঞ্জে অভিমানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া দুই ছাত্রীকে ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাদের উদ্ধার করা হয়।

দুই ছাত্রীর একজন এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলায়। আরেকজন কলেজছাত্রী। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। গত ২১ জুলাই থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এসএসসি পরীক্ষার্থী জানায়, সে মায়ের কাছে মোবাইল কেনার জন্য টাকা চেয়েছিল। টাকা না দিয়ে মারধর করায় মায়ের ওপর অভিমান করে পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় চলে যায়। 

কলেজছাত্রী জানান, তার বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করতে চান না, লেখাপড়া চালিয়ে যেতে চান। এ কারণে পরিবারের লোকদের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে ফতুল্লায় চলে যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ওই দুই ছাত্রী ফতুল্লা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম