সিলেট ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সপ্তর্ষি দাস নিখোঁজ

সিলেট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ১৫:২৫ আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৫:২৭

ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্তর্ষি দাসের খোঁজ মিলছে না। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি ডাচ বাংলার মোবাইল ব্যাংকিংয়ের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ বিষয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন ডাচ বাংলার মোবাইল ব্যাংকিংয়ের কর্মী শামসুল ইসলাম। নিখোঁজ সপ্তর্ষি দাস নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার রাত থেকেই সম্ভাব্য সব জায়গায় সপ্তর্ষির সন্ধান করেছি। হাসপাতাল ও থানাগুলোতেও সন্ধান করেছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। মোবাইল ট্র্যাকিং করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর সুরমা মার্কেট এলাকায় তার সবশেষ অবস্থান দেখা গেছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, আমরা তার মোবাইল কল লিস্ট তুলে এনেছি। পুলিশের একটি দল এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ
‘এই মুহূর্তে’ দীপক শীলের মুক্তি চাইলেন রুহিন হোসেন প্রিন্স
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা